Flight Ticket Rule Change: ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
নিজের পছন্দ মতো আর বিনামূল্যে আসন বুকিং করতে পারবেন না যাত্রীরা। ৬০ শতাংশ আসন বুকিংয়ে এবার স্থগিতাদেশ দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বিমান সংস্থাগুলির তরফে অপারেশনাল ও বাণিজ্যিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিন কয়েক আগেই বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে ইন্ডিগো-সহ একাধিক বিমানের ভাড়া বেড়েছে। বিমানে যাতায়াত খরচ অনেকটাই বেড়েছে। এবার বিনামূল্যে আসনও বাছাইয়ের নির্দেশে স্থগিতাদেশ আসতেই চিন্তায় পড়েছেন যাত্রীরা।