BSF : ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ। এবার রাজ্যে এলেন বিএসএফ-এর ডিজি। হাসনাবাদ সীমান্তে পৌঁছন বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার। দফায় দফায় বৈঠক হয়। নজরদারি বাড়ানোর নির্দেশ। ভোটে অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না। একাধিকবার বলেছেন অমিত শাহ। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার সীমান্তে হাজির খোদ বিএসএফের ডিজি। বিশেষ করে রাতে অন্ধকারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জামাত ঘাঁটি সংলগ্ন গ্রামে বাড়তি নজরদারি করা হয়েছে। অনুপ্রবেশের আশঙ্কা সবথেকে বেশি মালদহ-মুর্শিদাবাদে। ভোটের নিরাপত্তা দেখতে গিয়ে সীমান্ত সুরক্ষায় ঘাটতি নয়। বৈঠকে স্পষ্ট নির্দেশ বিএসএফ-এর ডিজির। সূত্রের খবর এমনই।