স্ট্রং রুমের সামনের সিসিটিভি ক্যামেরা বন্ধ কেন
বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণেই সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়েছে। তৃণমূলও তা জানে, তবুও অযথা অভিযোগ করছে। বরং অতীতে ওরাই এ ধরনের ষড়যন্ত্র করেছে বলেই এখন সব কিছুতেই ষড়যন্ত্র দেখছে।’ দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ও মুখ্য নির্বাচনী আধিকারিক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, ‘ওই রাতে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল। বাজ পড়ে ২-৩টি সিসিটিভি ক্যামেরা বন্ধ হওয়ায় সাময়িক ভাবে সমস্যা দেখা দেয়। পরে দ্রুত সেই ক্যামেরাগুলি বদলে ফেলা হয়েছে এবং বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। ওরা যে অভিযোগ করেছেন, তার উত্তর দেওয়া হবে।