ভোট ৯৩.৫৫%, দাপাদাপি উধাও বুথ-ক্যাম্প ঘিরে - 24 Ghanta Bangla News
Home

ভোট ৯৩.৫৫%, দাপাদাপি উধাও বুথ-ক্যাম্প ঘিরে

Spread the love

এ দিন নির্বাচন কমিশনের নির্দেশ মতো বুথের ১০০ মিটারের বাইরে অনেক জায়গাতেই দলগুলোর ফ্ল্যাগ, ফেস্টুন, বেলুন দিয়ে সাজানো ক্যাম্প অফিস চোখে পড়েনি। বর্ধমান শহর, রায়না, খণ্ডঘোষ, জামালপুর বা ভাতারের গ্রামগুলিতেও সেই চেনা ছবি ছিল না। যেখানে চোখে পড়েছে, সেখানেও কোনও ক্যাম্পে ছিলেন না চার জনের বেশি দলীয় কর্মী। কমিশনের নির্দেশ ছিল তেমনই। কোথাও বেশি কর্মী থাকলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দিয়েছে অতিরিক্ত কর্মীকে বা কর্মীদের। এ দিন সকালে বর্ধমানের আঞ্জিরবাগান এলাকায় ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচার করতে থাকায় দলের এক কর্মী রতন তিওয়ারিকে আটক করে পুলিশ। খণ্ডঘোষ বিধানসভার ২৩০ নম্বর বুথ এলাকায় তৃণমূলের ক্যাম্পের জন্য সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *