মা হওয়ার পর বন্ধুরা হারিয়ে গেছে! মাতৃত্বের কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন নেহা ধুপিয়া
নেহা জানান, মা হওয়ার পর তাঁর জীবনের অনেক সমীকরণ বদলে গিয়েছে। অভিনেত্রীর কথায়, ‘বাচ্চা হওয়ার পর আমি অনেক বন্ধু হারিয়েছি। কারণ বন্ধুদের দেওয়ার মতো সময় আমার হাতে থাকে না। সারাদিন বাচ্চাদের পেছনে ছুটে ক্লান্ত হয়ে যাই। মনে হয়, ওই সময়টুকু বরং নিজের জন্য ব্যয় করি।’ অঙ্গদ ঠাট্টা করে বলেন যে, নেহার কাছে সন্তানদের স্থান সবার উপরে, আর স্বামীর স্থান পাঁচ নম্বরে! যদিও নেহা হাসিমুখে জানান, তাঁর পরিবারের সকলকেই তিনি সমান গুরুত্ব দেন।