Debasish kumar on CRPF: 'বাসেও উঠে গিয়েছিলেন হঠাৎ নেমেই...', দেবাশিসের কেন্দ্রে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ CRPF-এর বিরুদ্ধে - Bengali News | Central Force Accused To Beaten TMC Worker in Rashbehari Assembly - 24 Ghanta Bangla News
Home

Debasish kumar on CRPF: ‘বাসেও উঠে গিয়েছিলেন হঠাৎ নেমেই…’, দেবাশিসের কেন্দ্রে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ CRPF-এর বিরুদ্ধে – Bengali News | Central Force Accused To Beaten TMC Worker in Rashbehari Assembly

Spread the love

দেবাশিস কুমার, তৃণমূল প্রার্থীImage Credit: Tv9 Bangla

কলকাতা: জায়গা-জায়গা থেকে তৃণমূল কর্মীদের (TMC) কেন্দ্রীয় বাহিনী (Central Force) মারধর করছে বলে অভিযোগ আসছিল। আর এবার খাস কলকাতায় এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। রাসবিহারীতে তৃণমূল কংগ্রেস কর্মীদের (TMC) মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে বলে দাবি।

জানা যাচ্ছে, ভোট হয়ে যাওয়ার পর সন্ধে সাতটা নাগাদ সিআরপিএফ জওয়ানরা ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন। সেই সময় চার-পাঁচজন যুবক আসেন, তাঁরা সিআরপিএফ-এর সঙ্গে কথা বলেন। অভিযোগ, তারপরই জওয়ানরা বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। এরপর খবর পাওয়া মাত্র ওই রাতেই আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান তৃণমূল প্রার্থী দেবাশীস কুমার। তাঁর সঙ্গে ছিলেন স্বরূপ বিশ্বাসও।

স্বরূপ বিশ্বাস বলেন, “২০০ মিটারের বাইরে দাঁড়িয়েছিল। ইভিএম চলে গেলে যেমন দেখার তেমন ওরা দেখছিল। ফেরত যাওয়ার জন্য সিআরপিএফরাও গাড়িতে উঠে গিয়েছিলেন। সেই সময় অমিত দাস, আকাশ দাস, পরিতোষ দাস ও কৌশিক সরকার নামের চারটে ছেলে আসে। সিআরপিএফ-এর গাড়িতে উঠে কিছু বলে। সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর লোকজন নামে আর তারপর লাঠিপেটা করতে শুরু করে।” আহত মহিলা বলেন, “কোনও কারণ নেই। ওই ছেলেগুলো বিজেপি সমর্থক। ভোট শেষ হয়ে যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে।” অপরদিকে, দেবাশিস কুমার বলেন, “পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতার নিউআলিপুরের মতো জায়গায় এমন অত্যাচার করছে। যেখানে-যেখানে যা ব্যবস্থা নেওয়ার নেওয়ার দল নেবে এবার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *