ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
অন্য দিকে, এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন এলাকার বিজেপি (BJP) প্রার্থী। রাজেশ কুমারের দাবি, তিনি সারা দিনই এলাকায় ছিলেন। যেখানে ঘটনার কথা বলা হয়েছে সেখানে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ছিল বলেও দাবি তাঁর। তিনি বলেন, ‘এমন ঘটনা ঘটার কথা নয়।যারা অভিযোগ করছে তারা নিজেরাই এই কাজ করতে পারে।’
পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই আসল ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন তিনি।