প্রেমিকা ও তাঁর মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের
প্রেমিকা এবং তাঁর মাকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দু’জনকে খুনের পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন যুবক। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর এলাকার ঘটনা।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন যুবক। কিন্তু এই সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন ওই তরুণীর মা। এই কারণেই দু’জনকেই কুপিয়ে খুন করেন যুবক। তার পরে ওই ধারালো অস্ত্র দিয়েই নিজের শরীরে কোপান তিনি।