বৈশাখ শুক্লা চতুর্দশীতে বজ্র যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত থাকবে বৈশাখ শুক্লা চতুর্দশী তিথি। তারপর শুরু হবে বৈশাখী পূর্ণিমা তিথি।
আজ বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে চিত্রা নক্ষত্র ও স্বাতী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হলো শ্রীবিষ্ণুর দিন। আজ সকাল ৫টা ৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩ মিনিটে সূর্যাস্ত হবে। নারায়ণের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।