অসমে কি হ্যাটট্রিকের পথে হিমন্তের সরকার? - 24 Ghanta Bangla News
Home

অসমে কি হ্যাটট্রিকের পথে হিমন্তের সরকার?

Spread the love

এ বার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে অসমে। প্রায় ৮৬ শতাংশ। সাধারণত বেশি ভোট পড়লে ধরে নেওয়া হয়, সরকার বিরোধিতার হাওয়া। তবে এগজ়িট পোলের রেজ়াল্ট সেই ধারণাকে নস্যাৎ করে দিচ্ছে। এগজ়িট পোলের হিসেব যদি মিলে যায়, দেখা যাবে ২০২১–এর চেয়েও ভালো ফল করবে বিজেপি জোট। এ বার অসম ছাড়া বাকি রাজ্যগুলিতেও প্রচুর ভোট পড়েছে। উল্লেখ্য, ভোটমুখী রাজ্যগুলির মধ্যে অসম একমাত্র, যেখানে এসআইআর হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের যুক্তি, ‘সার’ নিয়ে যা বিতর্ক হয়েছে, বিশেষত বাংলায়, তাতে অনেকেই এ বার আর ভোট না দেওয়ার ‘বিলাসিতা’ দেখাননি। কিন্তু অসমে সেই যুক্তি কতটা খাটবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *