ICSE 10th, ISC 12th Results 2026: প্রকাশিত ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা – Bengali News | ICSE 10th, ISC 12th Results 2026 CISCE Board Result Declared Toppers Ranks and Latest News in Bengali
ICSE, ISC রেজ়াল্ট প্রকাশিতImage Credit: Getty Images
নয়া দিল্লি : প্রকাশিত ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল। ICSE তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। অন্যদিকে, ISC-তে পাশের হার ৯৯.১৩ শতাংশ। ISC ও ICSE দু’টি ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে মেয়েরা। চলতি বছর প্রায় ২.৬ লক্ষ পরীক্ষার্থী আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় এবং প্রায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় অংশ নিয়েছে। গত বছরও ৩০ এপ্রিলই আইসিএসই এবং আইএসসি বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আইসিএসই (দশম শ্রেণি)-তে পাশের হার ছিল ৯৯.০৯ শতাংশ। আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় সামগ্রিক পাশের হার ছিল ৯৯.০২ শতাংশ। সেক্ষেত্রে গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে।
বিস্তারিত আসছে…