IPL 2026 controversy : ড্রেসিংরুমে ধূমপান? বড় শাস্তি পেতে পারেন রাজস্থানের তারকা ব্যাটার! – Bengali News | Riyan Parag Smoking Controversy: Rajasthan Royals Captain Spotted with E Cigarette in Dressing Room
Riyan Parag Smoking Controversy: Rajasthan Royals Captain Spotted with E-Cigarette in Dressing Room
কলকাতা : অবশেষে মঙ্গলবার জয়ের খরা কেটেছে। টানা হারতে হারতে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথম দল হিসেবে ২০২৬ আইপিএলে (IPL 2026) পাঞ্জাবকে (Punjab Kings) হারিয়েছে রাজস্থান। কিন্তু সেই ম্যাচেই নিয়ম ভেঙে বিতর্ক ঘিরে ধরেছে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। ম্যাচ চলাকালীন তাঁকে ‘ভেপার বা ই-সিগারেট পান করতে দেখা গিয়েছে। এরপরেই শোরগোল পরে গিয়েছে। অভিযোগ প্রমান হলে বড় শাস্তি পেতে পারেন রাজস্থানের অধিনায়ক।
রাজস্থানের ব্যাটিং চলাকালীন দলের ড্রেসিংরুমে দেখা যায় একটি যন্ত্র মুখের কাছে নিয়ে গিয়ে ধরেন রিয়ান। তখনই তাঁর সামনে চলে আসেন যশস্বী। তিনি সরলে রিয়ানের মুখ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এই ভিডিও ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলতে থাকেন, ই-সিগারেট সেবন করছিলেন রিয়ান। এই মুহূর্তে দেশে ব্যান ই-সিগারেট। কেউ এটি গ্রহণ করলে জেলে যাওয়ার সম্ভাবনা আছে।
কোনও স্টেডিয়ামের আশপাশের এলাকায় ধূমপান নিষিদ্ধ। কঠোরভাবে এই নিয়ম মানতে বাধ্য করা হয় খেলোয়াড়দের। এই নিয়ে ইতিমধ্যেই অনেকে বলছেন, যেহেতু ই-সিগারেট কী উপাদান দিয়ে তৈরী তা জানা নেই, তাই এটি শরীরের ক্ষতি করতে পারে। এই বিষয়ে রাজস্থান কোনও মন্তব্য করেনি। কোনও কথা শোনা যায়নি রিয়ান পরাগের মুখ থেকেও।
ম্যাচে কাল প্রথমে ব্যাট করে ২২২ রান তুলেছিল পাঞ্জাব। প্রথমে বৈভব, পরে ফেরেইরা ও শুভম দুবের দাপটে ২২৮/৪ তোলে রাজস্থান। এর ফলে রাজস্থান যেমন আইপিএল ক্রমতালিকায় ৩ নম্বরে উঠে এল রাজস্থান। তার সঙ্গেই এই আইপিএলে প্রথম ম্যাচ হারল পাঞ্জাব। কিন্তু এই মুহূর্তে রিয়ানের কান্ড নিয়েই সরগরম ক্রিকেট মহল।