Akshay Kumar on Raveena Tandon: ‘আগে হিরোইন ছিল, আর এখন...’ রবিনাকে নিয়ে একী বলে ফেললেন অক্ষয় | Akshay Kumar On Co Star Raveena Tandon - 24 Ghanta Bangla News
Home

Akshay Kumar on Raveena Tandon: ‘আগে হিরোইন ছিল, আর এখন…’ রবিনাকে নিয়ে একী বলে ফেললেন অক্ষয় | Akshay Kumar On Co Star Raveena Tandon

Spread the love

নব্বইয়ের দশকের রুপোলি পর্দার অন্যতম সেরা রোমান্টিক জুটি অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। দীর্ঘ কয়েক দশক পর ফের একবার বড় পর্দায় একসঙ্গে ফিরছেন তাঁরা। মুম্বইতে আজ ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রবিনা ট্যান্ডনকে ‘হিরোইন’ বলার পাশাপাশি একজন ‘হিরোইনের মা’ হিসেবেও বর্ণনা করলেন খিলাড়ি কুমার। সাম্প্রতিক বছরগুলোতে রবিনার মধ্যে কী কী পরিবর্তন এসেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অক্ষয় তাঁকে নিজের কেরিয়ারে কাজ করা অন্যতম পেশাদার অভিনেত্রী হিসেবে আখ্যা দেন।

রবিনার কোন কোন বিষয়গুলো আজও একই রকম রয়ে গিয়েছে, তার তালিকা দেওয়ার আগে অক্ষয় মজা করে বলেন, “আরসাদ ওয়ার্সি পাশ থেকে বলছে ‘খারাপ ব্যবহার’! তবে রসিকতা বাদ দিলে, ও সবসময়ই ভীষণ পেশাদার। আমার মনে আছে, আমরা একবার একটা ছবির শুটিং করছিলাম। সূর্য ডোবার ঠিক আগের মুহূর্ত ছিল সেটা। তার আগেই আমাদের শট শেষ করতে হতো। কিন্তু গ্রিন রুমটা ছিল বেশ দূরে। রবিনাকে খুব দ্রুত পোশাক বদলে ফিরে আসতে হতো, যা প্রায় অসম্ভব ছিল। কিন্তু ও কোনও প্রোটোকল না মেনে সোজা জেনারেটর ভ্যানে ঢুকে পোশাক বদলে চলে এসেছিল। ও সত্যিই এক অসাধারণ অভিনেত্রী।”

এরপরই এক লাইনে রবিনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি তুলে ধরে অক্ষয় এক মহাকাব্যিক মন্তব্য করেন। হাসিমুখে তিনি বলেন, “পহলে হিরোইন থি, অব রাশার মা হ্যায়” ।

উল্লেখ্য, রবিনা ট্যান্ডন এবং অনিল থাদানির কন্যা রাশা থাদানি গত বছর (২০২৫) অভিষেক কাপুরের ‘আজাদ’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন। তবে আজকের এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না রবিনা।

অক্ষয়ের সঙ্গে ভেঙে যাওয়া বাগদান নিয়ে যখন মুখ খুলেছিলেন রবিনা কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অক্ষয়ের সঙ্গে নিজের অতীত সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রবিনা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে, প্রায় ২৫-৩০ বছর আগে তাঁদের ব্রেকআপ হয়ে গেছে এবং তাঁরা দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। তা সত্ত্বেও আজ যদি গুগলে রবিনার নাম সার্চ করা হয়, তবে অক্ষয়ের নাম কোনও না কোনওভাবে সামনে চলে আসে। তবে অতীত তিক্ততা ভুলে ‘ওয়েলকাম ৩’-এর হাত ধরে এই জুটির পর্দায় প্রত্যাবর্তন নিয়ে এখন সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *