রোহিতের চোট নিয়ে বড় আপডেট শেয়ার হার্দিকের
১২ এপ্রিল পাওয়া চোটের জন্য আগেই তিনটি ম্যাচ মিস করেছেন রোহিত শর্মা। বুধবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। আরও অনেকদিন বাইরে থাকতে হবে রোহিতকে, এমনটাই জানালেন MI-এর অধিনায়ক হার্দিক পান্ডিয়া। SRH-এর বিরুদ্ধে ম্যাচে টসের সময়ে এই নিয়ে হার্দিক বলেন, ‘রোহিতের আরও দু-তিন ম্যাচ সময় লাগবে। উনি চেষ্টা করছেন। তবে নেটে অনুশীলন চালালেও দল যা চাইছে, ফিটনেসের সেই পর্যায়ে এখনও পৌঁছতে পারেননি রোহিত।’