কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৮০ বছরের বৃদ্ধকে ধাক্কা মারার অভিযোগ, মৃত্যু, অভিষেক বললেন, ‘বিজেপির ব্যক্তিগত বাহিনী…’
উদয়নারায়ণপুরের ঘটনাকে ২০২১-এর শীতলখুচির সঙ্গে তুলনা করেছেন অভিষেক। X হ্যান্ডলে অভিযেক লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত বাহনীতে পরিণত হয়েছে। বাংলার মানুষের উপরে লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের দল ছেড়ে দেওয়া হয়েছে।’ তাঁর অভিযোগ, ‘কেন্দ্রীয় বাহিনী সকাল থেকেই সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। মহিলাদের চড় মারছে, বয়স্কদের মারধর করছে, এমনকি শিশুদেরও আক্রমণ করছে বলে অভিযোগ। এটা ২০২১ সালের শীতলখুচির মানসিকতা। নিরস্ত্র সাধারণ মানুষের উপরে নির্মম ঠান্ডা মাথার হিংসা।’
শীলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। সেই প্রসঙ্গ টেনে অভিষেক লিখেছেন, ‘একুশে নিরীহ মানুষের রক্তের মূল্য বিজেপিকে চোকাতে হয়েছিল। ছাব্বিশে তার থেকেও বড় মূল্য চোকাতে হবে।’ এখানেই থামেননি তিনি। কেন্দ্রীয় বাহিনীকে ‘জল্লাদ’ বলে তোপ দেগে বলেছেন, ‘আপনারা কোন রাজ্য থেকে এসেছন, কার রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছন, কিছু যায় আসে না। এই বর্বরতার সঙ্গে যুক্ত প্রত্যেককে খুঁজে বের করে আইনের সামনে দাঁড় করা হবে। এই সন্ত্রাসের রাজত্বে শেষ হবে সম্পূর্ণ পতনের মাধ্যমে।