BJP Worker Wife Assaulted: রাত আড়াইটেয় বাড়ি থেকে একটু বেরিয়েছিলেন...উঠোনেই ভয়ঙ্কর ঘটনা গৃহবধূর সঙ্গে - Bengali News | BJP Worker’s Wife Assaulted in Sagar: TMC Accused of Post Poll Violence in West Bengal - 24 Ghanta Bangla News
Home

BJP Worker Wife Assaulted: রাত আড়াইটেয় বাড়ি থেকে একটু বেরিয়েছিলেন…উঠোনেই ভয়ঙ্কর ঘটনা গৃহবধূর সঙ্গে – Bengali News | BJP Worker’s Wife Assaulted in Sagar: TMC Accused of Post Poll Violence in West Bengal

Spread the love

হাসপাতালে নির্যাতিতাImage Credit: TV9 Bangla

ডায়মন্ড হারবার: ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের? সাগরে তৃণমূলের রোষে বিজেপি কর্মীর স্ত্রী। বিজেপি কর্মীর স্ত্রীকে নৃশংসভাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ওই মহিলা বাড়ির বাইরে বের হলে ২-৩ জন দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, তাঁর চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া ও ব্যাপক মারধর করা হয়। তাঁর শাড়ি ধরে টেনে খুলে দেওয়ারও চেষ্টা চলে বলে অভিযোগ। পরিবারের এক সদস্য বলেন, “গলা চিপে ধরা হয়েছিল, যাতে ও চিৎকার চেঁচামেচি করতে না পারে। পিঠে ঘুষি মারে, তারপর ও প্রায় অজ্ঞান হয়ে যায়। আমি যেহেতু বিজেপি করি, তাই আমার পরিবারের ওপর ক্ষোভ।”  চিৎকারে পরিজনরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বর্তমানে ওই মহিলা অচৈতন্য অবস্থায় সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজেপির দাবি, এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই পরিকল্পিত হামলা। এই ঘটনায় তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সাগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভায় পরাজিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী বঙ্কিম হাজরা। জয়ী হয়েছেন বিজেপির সুমন্ত মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *