সৌদি-পাকিস্তান মাখামাখিতেই ওপেক ছাড়ল আমিরশাহি? পৌষমাসের অপেক্ষায় ভারত - 24 Ghanta Bangla News
Home

সৌদি-পাকিস্তান মাখামাখিতেই ওপেক ছাড়ল আমিরশাহি? পৌষমাসের অপেক্ষায় ভারত

Spread the love

আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় বড়সড় রদবদল ঘটিয়ে দীর্ঘ ৬০ বছর পরে তেল উৎপাদনকারী দেশগুলির জোট ‘ওপেক’ (OPEC) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যতটাই ব্যবসায়িক, ততটাই সুকৌশলী রাজনৈতিক চাল।

সৌদি-আমিরশাহি সংঘাতের প্রকাশ

ইউরেশিয়া গ্রুপের পশ্চিম এশিয়া বিষয়ক অধিকর্তা ফিরাাস মাকসাদের মতে, তেলের উৎপাদন কমানোর বিষয়ে রিয়াধের কড়া নির্দেশিকায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিল আবু ধাবি। পাশাপাশি, আমিরশাহির গাত্রদাহের কারণ হয়েছে সৌদি আরব এবং পাকিস্তানের সামপিক ঘনিষ্ঠতা বলে দাবি করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা।

২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি বড় প্রতিরক্ষা চুক্তি বা ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হয়। এই ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতাকে আমিরশাহি নিজেদের স্বার্থের পরিপন্থী বা ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ হিসেবে দেখছে। ইরান যুদ্ধ এবং ইরানের প্রতি পাকিস্তানের ‘নরম’ মনোভাব নিয়েও সৌদির সঙ্গে দূরত্ব বেড়েছে আমিরশাহির।

চ্যাথাম হাউসের গবেষক নীল কুইলিয়াম জানিয়েছেন, সৌদি ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতাকে মোটেই ভালো চোখে দেখেনি আমিরশাহি।

আমিরশাহির নয়া কৌশল ও পাকিস্তান ফ্যাক্টর

ইতিমধ্যেই পাকিস্তানের কাছ থেকে ৩.৫ বিলিয়ন ডলারের আমানত ফেরত চেয়েছে আবু ধাবি। ইসলামাবাদকে এই অর্থ ধার হিসেবে দিয়েছিল আমিরশাহি। যদি সত্যি সত্যিই পাকিস্তানকে এই অর্থ ফেরত দিতে হয়, তা হলে তাদের বিদেশি মুদ্রার ভাণ্ডারে বড় ধাক্কা লাগবে।

ওপেক ছেড়ে বেরিয়ে এসে আমিরশাহি এখন নিজেদের তেল উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৫ মিলিয়ন ব্যারেলে নিয়ে যেতে চায়। এর ফলে ওপেক-এর একাধিপত্য খর্ব হওয়ার পাশাপাশি তেলের বাজারে সৌদির প্রভাবও কমবে।

সুযোগের অপেক্ষায় ভারত

আমিরশাহির এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ভারত বলে মনে করছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা। কনসালটেন্সি পার্ম, ‘গ্র্যান্ট থর্নটন ভারত’-এর অংশীদার সৌরভ মিত্রের মতে, বাজারে আমিরশাহির তেলের জোগান বাড়লে বিশ্ববাজারে তেলের দাম কমবে। ফলে ভারতের আমদানি খরচ কমবে এবং অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *