Viral Video-Madan Mitra: ‘হামলোগ কেয়া খুনি হ্যায়?…’ থানা উল্টে ফেলে দেব, শুনুন কীভাবে বলছেন মদন – Bengali News | Video of Madan Mitra giving threat to police before phase 2 election
ভোটের দ্বিতীয় দফা নির্বাচনের আগেই রণংদেহি হয়ে উঠলেন কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। প্রার্থীর অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা বাইক নিয়ে জায়গায় জায়গায় প্রচার করছে। তাদেরকে আটকাচ্ছে না। মদন মিত্র বলেন, ‘আটকাচ্ছে শুধু আমাদের।আমরা কি খুনি না ডাকাত? এগুলো আমাদের সঙ্গে করতে বারণ করবেন। ৫ তারিখের পর ওরা চলে যাবে। তারপর থানা উঠিয়ে ফেলে দেব।’