নারায়ণপুর থানায় তুলকালাম, পুলিশের সঙ্গে তুমুল বচসা তৃণমূল প্রার্থীর – Bengali News | Chaos in Narayanpur police station, TMC candidate Tapas Chatterjee in heated argument with police
ভোররাতে নারায়ণপুর থানায় তুলকালাম। থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। দলের দুই কর্মীকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। তারই প্রতিবাদে থানায় যান তাঁরা। দুই পুলিশ অফিসারকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যায়, পুলিশ অফিসারের উপর রীতিমতো হম্বিতম্বি করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। ঠিক কী ঘটেছে দেখে নিন…