Mamata Banerjee rally: ভবানীপুরে ভোটের প্রচারে মমতার মুখে বিধায়ক কেনাবেচার কথা, কী বললেন তৃণমূল সুপ্রিমো? - Bengali News | TMC supremo Mamata Banerjee warns of MLA Horse Trading during Campaigning, Calls for Strong TMC Mandate - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee rally: ভবানীপুরে ভোটের প্রচারে মমতার মুখে বিধায়ক কেনাবেচার কথা, কী বললেন তৃণমূল সুপ্রিমো? – Bengali News | TMC supremo Mamata Banerjee warns of MLA Horse Trading during Campaigning, Calls for Strong TMC Mandate

Spread the love

কলকাতা: রাজ্যের অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণ শেষ। প্রথম দফায় কোন দল কত আসন পেতে পারে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিধায়ক কেনাবেচার আশঙ্কার কথা। শনিবার ভবানীপুরে প্রচারের সময় তিনি বলেন, তৃণমূল সামান্য মেজরিটিতে জিতলে বিধায়ক কেনাবেচা করতে পারে বিজেপি। সেজন্য তৃণমূলকে দুই-তৃতীয়াংশ আসনে জেতানোর আবেদন জানালেন। মমতার মন্তব্যের জবাব দিয়ে বিজেপি জানিয়ে দিল, তারাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে।    

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬ জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সেই প্রসঙ্গে উল্লেখ করে এদিন নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে মমতা বলেন, “প্রথম দফায় যে ১৫২ আসনে নির্বাচন হয়েছে, সেখানে আমরা ১০০ পার করেছি। আর যে দেড়শো আসনে (১৪২) ভোট বাকি রয়েছে, সেখানে আপনাদের সবাইকে ভোট দিতে হবে। তাহলে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাব। না হলে এরা কী করে, সামান্য মেজরিটি থাকলে কেনাবেচা করে। এভাবেই মহারাষ্ট্রের সরকার ফেলেছিল। গুজরাটের সরকার ফেলেছিল। এর জন্য আমরা চাই, প্রত্যেক আসনে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।”

মমতার এই মন্তব্যের জবাব দিতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসবে। ফলে কেনাবেচার কোনও গল্পই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, উনি পাচ্ছেন না। সেটা বুঝে গিয়েছেন। সেই জন্যই ভয়ে বলছেন। উনি বুঝে গিয়েছেন, উনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পাবে। কেউ আটকাতে পারবে না।”

এদিকে, এদিন ভবানীপুরে নির্বাচনী প্রচারে গুজরাটিদের বার্তা দিয়ে মমতা বলেন, “আপনারা শান্তিতে এখানে মিনি ইন্ডিয়ার মতো আছেন। ব্যবসা করছেন। এটা বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিন। সরকার আমরাই বানাব। আমার পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমিই সরকারে নেতৃত্ব দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *