SIP investment: ১৫ হাজার টাকা দিয়েই SIP-তে ১ কোটি টাকা জমানো সম্ভব! কোন ট্রিকে জানেন? – Bengali News | SIP Magic: How 15,000 rs a Month Can Grow Into 1 Crore rs
নয়া দিল্লি: টাকা জমানোর জন্য আগে সবার ভরসা ছিল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (Recurring Deposit)। তবে সময় বদলেছে, তার সঙ্গে সঙ্গে বদলেছে বিনিয়োগের ধরনও। ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের ডিপোজিট কম ঝুঁকিপূর্ণ হলেও, এতে রিটার্নও কম। সেখানেই এসআইপি (SIP) এখন বিনিয়োগের জন্য অন্যতম সেরা অপশন। তবে কোন বয়সে বিনিয়োগ শুরু করা উচিত জানেন?
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এখন বিনিয়োগের অন্যতম সেরা অপশন। তবে কত বছর বয়সে আপনি বিনিয়োগ শুরু করছেন, তার উপরে নির্ভর করে কত টাকা জমবে এবং কত রিটার্ন পাবেন।
অনেকেই মনে করেন যে বেশি বয়সে বিনিয়োগ শুরু করলেও অনেক টাকা জমে। অন্যদিকে অল্প বয়সে কম টাকা দিয়ে বিনিয়োগ শুরু করলে বিশেষ লাভ হয় না। তবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল।
যদি ১২ শতাংশ বার্ষিক হারে রিটার্ন পাওয়া যায়, তাহলে ৬০ বছর বয়স হতে হতে ১ কোটি টাকা পর্যন্ত জমাতে পারেন।
কত বয়সে কত বিনিয়োগ করতে হবে?
- যদি আপনি ২৫ বছর বয়স থেকে এসআইপি শুরু করেন, তাহলে অবসরের বয়সে ১ কোটি টাকা জমাতে আপনাকে মাসে ১৫ হাজার টাকা করে জমাতে হবে।
- যদি ৩০ বছর বয়স থেকে এসআইপিতে বিনিয়োগ শুরু করেন, তাহলে মাসে ২৮ হাজার টাকা করে জমাতে হবে।
- ৪০ বছর বয়সে এসআইপি শুরু করলে, মাসে ১ লক্ষ টাকা করে জমাতে হবে ১ কোটির লক্ষ্যে পৌঁছতে।
- যদি ২০ বছর বয়সে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় এবং ১২ শতাংশ হারে সুদ পাওয়া যায়, তাহলে ৬০ বছর পৌঁছতে পৌঁছতে তা ১০০ গুণ বেড়ে ১ কোটি টাকা হয়।
- ৩০ বছর বয়সে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে, তা ৬০ বছর বয়সে গিয়ে ৩০ লাখে পৌঁছয়।
- ৪০ বছর বয়সে ১ লক্ষ টাকা রাখলে তা ৬০ বছর বয়সে গিয়ে ১০ লক্ষ টাকায় পৌঁছয়।