Modi at Panihati: ‘সব প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে’, পানিহাটি থেকে বিজয়ের বার্তা মোদীর – Bengali News | PM Narendra Modi Speech LIVE from Panihati campaign for Ratna Debnath
পানিহাটির বিজেপির প্রার্থী রত্না দেবনাথের প্রচারে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন তিনি। আর সেই জনসভায় দাঁড়িয়ে শুক্রবার মোদী বার্তা দিলেন, বিজেপির বিজয়-ঘণ্টা বেজেছে। তিনি বলেন, “এতদিন ধরে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, গতকাল তাতেই সিলমোহর পড়েছে।”