Birbhum Assembly Election: কমিশনের আশঙ্কাই সত্যি হল? বিকেল ৪টে বাজতেই তুমুল গুণ্ডামি, বীরভূমে হাতে থান ইট নিয়ে মার জওয়ানদের - Bengali News | Villagers Are Throwing Stones On Central Forces in birbhum Khoyrashol - 24 Ghanta Bangla News
Home

Birbhum Assembly Election: কমিশনের আশঙ্কাই সত্যি হল? বিকেল ৪টে বাজতেই তুমুল গুণ্ডামি, বীরভূমে হাতে থান ইট নিয়ে মার জওয়ানদের – Bengali News | Villagers Are Throwing Stones On Central Forces in birbhum Khoyrashol

খয়রাশোল: বীরভূমের খয়রাশোলে তুমুল অশান্তি। রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে সেখানে। ভোট শেষের আগে তপ্ত এলাকা। কেন্দ্রীয় বাহিনীকে মারধরের অভিযোগ। গাড়ি ভাঙচুর। খানিক আগেই নির্বাচন কমিশন আশঙ্কা করছিল, বিকেল চারটের পর থেকে অশান্তি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদের মতো একাধিক জেলায়। আর ঠিক চারটে নাগাদ খবর এল খয়রাশোলের অশান্তির খবর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুলিশকে বের করতে হয়েছে আগ্নেয়াস্ত্র।

কী নিয়ে গণ্ডগোল?

গ্রামবাসীদের দাবি, ইভিএমে তৃণমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতমে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে খন্ডযুদ্ধ বেধে গেল দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে। ভোটারদের অভিযোগ, প্রথমে ২০০-র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে। ভোটারদের দাবি তৃণমূল প্রার্থীর বোতামে চাপ দিলে সেটি সরাসরি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। ব্যাপারটি নিয়ে শোরগাল হতেই ক্ষুব্ধ হোন ভোটাররা। তারপর ভোট কর্মীদের বলে ভোট বন্ধ করিয়ে দেওয়া হয়।

প্রসাশনকে জানানো হয়েছে বিষয়টি। ইঞ্জিনিয়ররা আসছেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। তারপরই জাওয়ানদের লক্ষ্য করে শুরু মারধর ঢিল মারতে শুরি করেন স্থানীয়রা। লাঠি উঁচিয়ে তেড়ে গেলেও বেশ খানিকক্ষণ ইট পাটকেল ছোড়া অব্যাহত থাকে। তাতে জখম হয়েছেন দু চার জন জওয়ান, গাড়ির চালক। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। জনতাকে ছত্রভঙ্গ করতে পিস্তল উঁচিয়ে এগিয়ে যায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *