WB Madhyamik Result: মাধ্যমিকে প্রথম হয়ে কী বলছে অদৃত? কী হতে চায়? – Bengali News | WB Madhyamik Result: what does Adrita Sarkar say after come first in Madhyamik examination?
রায়গঞ্জ: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছে রায়গঞ্জের অদৃত সরকার। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র সে। পেয়েছে ৬৯৬ নম্বর। ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক শুরুর পর থেকেই অদৃতের বাড়িতে একটা চাপা টেনশন ছিল। বরাবরই পড়াশোনায় ভাল অদৃত। আশা ছিল ভাল ফল করবে। মেধা তালিকায় নাম আসবে কি না, তা নিয়ে উদগ্রীব ছিলেন পরিবারের লোকজন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার নাম ঘোষণার পর থেকে বাড়িতে খুশির হাওয়া।
অদৃত বলল, নাম ঘোষণার পর থেকে বাড়িতে ফোন এসেই যাচ্ছে। তবে এটাকে স্বাভাবিক হিসেবেই দেখছে সে। এখনও কোনও বিষয়ে কত নম্বর পেয়েছে জানতে পারেনি। বিজ্ঞান তার বরাবরই ভাল লাগে।
এই খবরটিও পড়ুন
ভবিষ্যতে কী হতে চায় অদৃত? তার সোজাসাপ্টা উত্তর, আপাতত ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। তবে ভবিষ্যতে অন্য কোনও কিছুতে আগ্রহ বাড়লে তখন তা নিয়েও ভাবতে রাজি সে।
