BJP Bengal: ‘মুখ্যমন্ত্রী হবে সেই…’, ভোটের ঠিক আগের দিন বড় ইঙ্গিত দিলেন শাহ – Bengali News | Amit Shah says, Who will be the CM on Bengal, gives hint for CM face of BJP
প্রচারে বিজেপি কখনই তাদের মুখ্যমন্ত্রী মুখ সামনে আনেন না। প্রথম দফা ভোটের আগে সেই ‘মুখ্যমন্ত্রী মুখ’ নিয়ে বিশেষ ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনসভা থেকে বললেন, বাংলার মুখ্যমন্ত্রী যিনি হবেন, “তিনি বাংলাতেই জন্মেছেন, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন, বাংলা ভাষাতেই কথা বলেন।”