ফুলবাজার চালু হোক, আর্জি মুখ্যমন্ত্রীকে
তৃণমূল জমানায় কেন চালু হলো না পানশিলা ফুলবাজার? জানা গিয়েছে, পানশিলা ফুলবাজারটি জাতীয় সড়কের জায়গায় তৈরি হয়েছে। বাজার তৈরির সময়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মৌখিক অনুমতি দিলেও লিখিত অনুমোদন না মেলায় সেটি চালু হয়নি। এ বার পানশিলা ফুলবাজার চালু করতে পদক্ষেপ করুন মুখ্যমন্ত্রী-আর্জি জানিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘ফুলচাষিদের দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে।’