CPIM Murder: ‘হুমকি আসত…’, মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম – Bengali News | CPIM worker Nur Alam murder in Islampur before election
‘হুমকি আসছে’, বারবার বলতেন নূর আজম। কে বা কারা হুমকি দিতেন, বোঝা যাচ্ছিল না। আর ভোটের ঠিক আগেই মৃত্যু সেই ২২ বছরের তরতাজা যুবকের। খুনের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সিপিএমের যুব সংগঠনের সদস্য, মাত্র ২২ বছর বয়স নূরের। তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা পরিবার। খবর পেয়ে ছুটে গিয়েছেন সিপিএম প্রার্থী। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে অভিযুক্তের নাম নূর আলম। নির্বাচনের বাংলায় এটাই প্রথম রাজনৈতিক হিংসার বলি। এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।