বারুইপুরের ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শিউরে ওঠার মতো সব ইঙ্গিত
বারুইপুরে ১১ বছরের নাবালিকার নৃশংস পরিণতিতে প্রতিবাদের আওয়াজ ক্রমশই জোরাল হচ্ছে। এরই মধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসছে। রবিবারই কাটাপুকুর মর্গে ছোট্ট শরীরের ময়নাতদন্ত হয়েছে। তার প্রাথমিক রিপোর্ট শিউরে ওঠার মতো। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, ধর্ষণ ও মাথায় আঘাত করার পরে অচেতন বালিকাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, বালিকার মাথায় ক্ষত রয়েছে। কোনও জায়গায় ঠুকে দেওয়ার ফলে বা ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করার ফলে ওই ক্ষত সৃষ্টি হয়েছে। পাশাপাশি যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে।