Calcutta High Court on Soham Chakraborty: '৪ সপ্তাহের মধ্যে হাজিরা দিতে হবে', সোহমকে জানাল কোর্ট - Bengali News | Calcutta High Court give directs to Soham Chakrobarty that to give attendance in Calcutta High Court - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court on Soham Chakraborty: ‘৪ সপ্তাহের মধ্যে হাজিরা দিতে হবে’, সোহমকে জানাল কোর্ট – Bengali News | Calcutta High Court give directs to Soham Chakrobarty that to give attendance in Calcutta High Court

Spread the love

কলকাতা হাইকোর্ট সোহম চক্রবর্তীImage Credit: Tv9 Bangla

কলকাতা: অভিনেতা তথা বিদায়ী বিধায়ক ও করিমপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ উঠেছিল। ৬৮ লক্ষ টাকা ঋণখেলাপির অভিযোগ এনেছিলেন প্রযোজক ও রাজনীতিবিদ শাহিদ ইমাম। ২০২১ সালে একটি সিনেমার জন্য সোহমকে এই টাকা দেওয়া হয়েছিল,যা ফেরত না পেয়ে শাহিদ হাইকোর্টে মামলা করেছিলেন।

কলকাতা হাইকোর্টে আজ ছিল সেই মামলার শুনানি। সেখানে সোহম উপস্থিত ছিলেন না। এই মামলাতে চার সপ্তাহের মধ্যে সোহমকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোহমের বিরুদ্ধে ইমামের অভিযোগ ছিল তিনি টাকা ধার নিয়ে আর শোধ করেননি। বস্তুত, শাহিদের সঙ্গে ২০২১ সালে এক কোটি টাকার চুক্তি হয়েছিল সোহমের। সেই অনুযায়ী মোট ৬৮ লক্ষ টাকা হাতে পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই ছবিটি তৈরি হয়নি। এমনকী, টাকাও সম্পূর্ণ শোধ করেননি। এই ৬৮ লক্ষ টাকা ফেরত না পেয়ে শাহিদ আদালতের দ্বারস্থ হন শাহিদ।

TV9 বাংলাকে শাহিদ বলেন, “পাকা দেখা ছবিতে বিনিয়োগের জন্য আমি সোহমবাবু এবং অর্ঘ্য চট্টোপাধ্যায়কে টাকা দিয়েছিলাম। এরপর এসএসসি কাণ্ডে আমি অ্যারেস্ট হয়ে যাই। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি বহুবার টাকা ফেরত চেয়েছি। এখনও ৬৮ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকা চাইলে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এই কারণে আমি চারু মার্কেট থানায় এফআইআর করেছি।”

সোহম যোগ করেন, “বিধানসভা নির্বাচনের আগে জনসমক্ষে এমন অভিযোগের পিছনে কোনও লক্ষ্য থাকতে পারে। এটা কোনও রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে। এভাবে আমার সম্মানহানি করা হলে, আমিও আইনি পথেই যা করণীয়, তাই করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *