Ayush Mhatre Injury Update : আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ুষ, অশ্বিনের তোপ ম্যানেজমেন্টকে! – Bengali News | Former CSK bowler Ravi Ashwin slams CSK management regarding Ayush Mhatre injury
এই বছরের মতো আইপিএল যাত্রা শেষ আয়ুষের। Image Credit: PTI
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন,”আমার প্রশ্ন হচ্ছে, যদি আয়ুষের ক্র্যাম্প আসে, তা কীকরে আসল ? ৫ ওভার ও ভেতরে (ডাগ আউটে) বসেছিল। তাহলে এই হাইড্রেশনের স্ট্র্যাটেজি কী? আমি চাই আয়ুষ খেলুক কিন্তু এখানেই প্রশ্ন চেন্নাইকে নিয়ে। যদি কারও হ্যামস্ট্রিং-এ চোট লাগে, তাহলে গ্রেড ওয়ান টায়ারে অন্তর্ভুক্ত হয় সেই ক্রিকেটার। কিন্তু ওই তাও তাকে কেন খেলাল চেন্নাই ? এক রানের জায়গায় দুই রান নেওয়ার জায়গায় রীতিমতো খোঁড়াচ্ছিল আয়ুষ। তবুও ম্যানেজমেন্ট ওকে তুলে নিল না। খেলিয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন, একজন পারছে না খেলতে তবুও তাকে খেলানোর প্রয়োজন কী? এর ফলে যদি ওর পায়ের অবস্থা আরও খারাপ হত, তখন কী হত? কে এর দায় নিত?” গর্জে ওঠেন অশ্বিন। এর আগেও আয়ুষ মাত্রের প্রশংসা করেছিলেন অশ্বিন। কেকেআর ম্যাচের পরেও আয়ুষের প্রশংসা করেছিলেন অশ্বিন। ম্যাচের পরেও অশ্বিন বলেছিলেন,”আয়ুষকে দেরি করে মাঠ থেকে সরাল চেন্নাই। দলে ব্রেভিস রয়েছে, শিবম দুবে রয়েছে। এঁরা এক ওভারে ২০ রান তোলার ক্ষমতা রাখেন। এঁদের ব্যাটে পাঠিয়ে যদি ২০-২০ মোট ৪০ রান চলে আসত, তাহলে আরও বেশি রান তুলতে পারত চেন্নাই।”
হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩৭ বলে ৫৯ রান করে রিটায়ার্ড আউট হন আয়ুষ। সেই ম্যাচে ১০ রানে চেন্নাইকে হারায় হায়দরাবাদ। ৬ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের ৬ নম্বরে রয়েছেন রুতুরাজরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন আয়ুষ মাত্রে। চেন্নাইয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী, আয়ুষের সুস্থ হতে প্রায় ৪ সপ্তাহ লাগবে। কিন্তু কে খেলবেন আয়ুষের জায়গায়, সেই নিয়ে এখনও কোনও সদুত্তর দিতে পারেনি চেন্নাই শিবির।