Nokia, Motorola থেকে Sony Ericsson, নস্ট্যালজিয়ার ৫ মোবাইল ফোন
মোবাইলে গান শোনার অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল Sony-র Ericsson W800। Sony-র জনপ্রিয় Walkman ব্র্যান্ডের সঙ্গে যুক্ত এই ফোনটি মূলত গানপ্রেমীদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল।
ফোনটির মাধ্যমে ব্যবহারকারীরা শুধু কথা বলা বা মেসেজ পাঠানো নয়, তুলনামূলক ভালো মানের মিউজ়িকও উপভোগ করতে পারতেন। ছোট আকার, আকর্ষণীয় ডিজ়াইন এবং Walkman-এর সুবিধা W800-কে সেই সময়ের অন্যতম জনপ্রিয় মোবাইল ফোনে পরিণত করেছিল।