ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স? মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে সত্যি সামনে আনলেন! - Bengali News | What truth did Aisharya Rai Bachchan and Abhishek Bachchan reveal on their wedding anniversary - 24 Ghanta Bangla News
Home

ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স? মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে সত্যি সামনে আনলেন! – Bengali News | What truth did Aisharya Rai Bachchan and Abhishek Bachchan reveal on their wedding anniversary

Spread the love

অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে বলিউডের অন্যতম চর্চিত বিয়ে। তবে তাঁদের বিয়ে নিয়ে যত চর্চা হয়েছে, তারচেয়ে বেশি চর্চা হয়েছে দম্পতির বিচ্ছেদ হবে কি হবে না তাই নিয়ে। কিছু বছর আগে, হঠাত্‍ গুজব রটে যায় যে, বচ্চন পরিবারের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না নায়িকার। সেই কারণে তিনি নাকি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন।

স্বপ্ননগরীর একটি চর্চিত বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সকলে একসঙ্গে পৌঁছেছিলেন। এদিকে তাঁদের পাশে দেখা যায়নি ঐশ্বর্যকে। তিনি উপস্থিত হয়েছিলেন আরাধ্যাকে আঁকড়ে। এতে দম্পতির বিচ্ছেদ জল্পনার আগুনে আরও ঘি পড়ে। অভিষেককে অবশ্য এর আগে এই বিচ্ছেদের ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট করে দেন, ”সরি, আমাদের বিচ্ছেদ হচ্ছে না।’

তবে এবার দম্পতির অনুরাগীদের জন্য সুখবর। এই বছরের বিবাহবার্ষিকীতে ঐশ্বর্যর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হল, একটা ভারি সুন্দর ছবি। সেখানে আরাধ্যার সঙ্গে রয়েছেন ঐশ্বর্য এবং অভিষেক। ছবিটা থেকেই স্পষ্ট, বছরের পর বছর তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা হলেও, আসলে এই রটনার কোনও ভিত্তি নেই।

২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বর্য আর অভিষেক। তাঁদের ১৯ বছরের দাম্পত্য সম্পূর্ণ হল। আরাধ্যা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন। প্রথম থেকেই মায়ের সঙ্গে তাঁকে বেশি দেখা যায়। বিদেশের ফেস্টিভ্যাল হোক বা সিনেমার কোনও ইভেন্ট, অধিকাংশ সময়ে ঐশ্বর্য সেখানে পৌঁছে যান, মেয়েকে নিয়ে। আগামী দিনে সিনেমার দুনিয়ায় আরাধ্যা পা রাখবেন কি না, এই ব্যাপারে জানতে চেয়েছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *