জল বাড়ছে মধ্যপ্রদেশে, ভাসছে দিল্লি, গুরুগ্রামও - 24 Ghanta Bangla News
Home

জল বাড়ছে মধ্যপ্রদেশে, ভাসছে দিল্লি, গুরুগ্রামও

Spread the love

এই সময়: একটানা ভারী বৃষ্টিতে বিপদসীমা ছাপিয়ে বইছে মধ্যপ্রদেশের আসান নদী। গোয়ালিয়র ও চম্বল এলাকায় ভারী বর্ষণে জলচ্ছাসে উপচে গিয়েছে সে জৌরা এলাকার পগারা ড্যামের ফুল ট্যাঙ্ক লেভেল (এফটিএল)। ফলে খুলে দিতে হয়েছে বাধের ছ’টি গেট। আবহাওয়া দপ্তরের শনিবার ভোরের তথ্য অনুযায়ী — ওই ড্যাম থেকে ছাড়া হয়েছে প্রায় ৪৮,৮০০ কিসেক জল। শনিবার ভোরে ওই ড্যামে জলস্তর পৌঁছে যায় ২০০ মিটারের বেশি, যেখানে ফুল ট্যাঙ্ক ল‍েভেলের লিমিট ১৯৯.৩৩ মিটার। বিপুল পরিমাণে জল ছাড়ার ফলে স্থানীয় বাসিন্দাদের বন্যা–পরিস্থিতির জন্য সতর্ক করেছে প্রশাসন। শনি ও রবিবার প্রায় গোটা রাজ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

এ দিকে, শনিবারও দিল্লির বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টিতে নাজেহাল জনজীবন। কোথাও বানভাসি পরিস্থিতি, আবার বিভিন্ন এলাকায় জল জমে তৈরি তীব্র যানজট। দিল্লির গীতা কলোনি, আকবর রোড এবং এনসিআর–এর একাধিক এলাকার পরিস্থিতি দেখে লাল সঙ্কেত জারি করে মৌসম ভব‍ন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ দিন সকাল পর্যন্ত উড়ান পরিষেবা স্বাভাবিকই থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হওয়ায় যাত্রীদের উদ্দেশে অ্যাডভাইজ়ারি জারি করে বিভিন্ন এয়ারলাইন। ইন্ডিগো একটি বিজ্ঞপ্তিতে জানায় — বৃষ্টিজনিত কারণে উড়ান বিলম্বিত হতে পারে। তাই রওনা হওয়ার আগে যাত্রীরা যেন অবশ্যই ফ্লাইট স্টেটাস দেখে বের হন। এ ছাড়াও জল–জমা ও যানজটের ফলে হাতে অতিরিক্ত সময় রাখারও পরামর্শ দেওয়া হয় এয়ারলাইনের তরফে।

অন্য দিকে, এদিন হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচ‍ল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পশ্চিমভাগ, বিহার–ঝাড়খণ্ড–সহ উত্তর–পূর্বের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় মৌসম ভবন। অন্য দিকে, জম্মু–কাশ্মীর, পশ্চিমবঙ্গের হিমালয়ান রিজিয়ান, রাজস্থান, কর্নাটক ও আন্দামান নিকোবরে বজ্রবিদ্যুতের আশঙ্কা জানিয়েছে তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *