Swapan Dasgupta Exclusive: 'বিজেপি এলেই মুসলিমদের...' সংখ্যালঘু নিয়ে পরিকল্পনা জানালেন স্বপন দাশগুপ্ত - Bengali News | Exclusive Interview: If BJP comes to power in West Bengal what will be the planning for Muslims, explains Swapan Dasgupta - 24 Ghanta Bangla News
Home

Swapan Dasgupta Exclusive: ‘বিজেপি এলেই মুসলিমদের…’ সংখ্যালঘু নিয়ে পরিকল্পনা জানালেন স্বপন দাশগুপ্ত – Bengali News | Exclusive Interview: If BJP comes to power in West Bengal what will be the planning for Muslims, explains Swapan Dasgupta

Spread the love

কলকাতা: পশ্চিমবঙ্গের নির্বাচনে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। রাজ্যে প্রায় ৩০-৩৫ শতাংশ মুসলিম রয়েছে। খাতায়-কলমে তাঁরা ‘সংখ্যালঘু’ হলেও পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁদের। আর সেই ভোটব্যাঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য করেছে তৃণমূল। কিন্তু, সেই ভোটব্যাঙ্ক ভাগাভাগি হতে পারে এবারের নির্বাচনে। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা বলছেন, রাষ্ট্রবাদী মুসলিমরা তাঁদের সঙ্গে রয়েছে। অথচ নির্বাচনে ২৯৪টি আসনে বিজেপি কোনও মুসলিম প্রার্থীই দিতে পারেনি। হিন্দুত্বে জোর দেওয়া বিজেপি মুসলিমদের নিয়ে কী ভাবছে? কী পরিকল্পনা রয়েছে? টিভি৯ বাংলা ডিজিটালের এডিটর নির্ণয় ভট্টাচার্যকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই পরিকল্পনাকেই তুলে ধরলেন প্রবীণ বিজেপি নেতা ও প্রার্থী স্বপন দাশগুপ্ত।

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী 

স্বপন দাশগুপ্ত। প্রাক্তন সাাংবাদিক। একাধারে লেখকও। পদ্মভূষণে সম্মানিত। রাজনীতির ময়দানেও অভিজ্ঞ। বিজেপির প্রবীণ নেতা। গেরুয়া রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। চলতি বছর পশ্চিমবঙ্গের নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র রাসবিহারী থেকে ভোটের ময়দানে লড়াই করছেন। এবার জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তবে, স্বীকার করেছেন যে, এখনও তৃণমূলকে একটা অংশ সমর্থন করেন। কিন্তু, তাঁর মতে বিজেপি অনেকটা এগিয়ে গিয়েছে। অঙ্কটাও বুঝিয়ে দিয়েছেন। তাঁর কথায়, “উচ্চ বিত্ত, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে একটা প্রো বিজেপি সেন্টিমেন্ট তৈরি হয়েছে। তাঁরা অনেকেই তৃণমূলের থেকে সরে এসেছেন। এখন ব্যাকফুটে রয়েছে তৃণমূল। বিজেপি তুলনায় এগিয়ে রয়েছে। আর এভাবেই চলতে থাকলে আমরা সরকার গঠন করতে পারব।”

মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না

বিজেপি দাবি করে নির্বাচনী রাজনীতিতে হিন্দু ভোটে তাঁদেরই আধিপত্য। ফলাফলেও তা বারবার প্রমাণিত হয়েছে। তবে, বাংলায় মুসলিম ভোটও গুরুত্বপূর্ণ। কিন্তু, মুসলিমদের ভোট বিজেপি পায় না, তা স্বীকার করে নিয়েছেন স্বপন দাশগুপ্ত। সেই কারণেই কি কোনও মুসলিম প্রার্থী নেই তাঁদের দলে? এই বিষয়ে স্বপন দাশগুপ্ত বলেন, “দল প্রার্থী দেয় জেতার জন্য। আর এখন বাস্তব হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোকেরা আমাদের ভোট দেয় না। ১ শতাংশ বা ২ শতাংশ হয়তো দেয়। সেখানে মুসলমান প্রার্থী দিয়ে রাজনীতির দিক থেকে জয়ের সম্ভাবনাটা কমে যায়।”

বিজেপিকে নিয়ে কী পরিকল্পনা বিজেপির?

তৃণমূল বারবার দাবি করেছে, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে মুসলিমদের অস্তিত্বরক্ষা সমস্যায় পড়তে পারে। এই প্রসঙ্গে উঠে এসেছে এসআইআর ইস্যু। তৃণমূলের অভিযোগ, এসআইআর থেকে বেশি সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়েছে। স্বপন দাশগুপ্ত স্পষ্ট করে দিয়েছেন, মুসলিমদের বাদ দিয়ে তাঁরা কিছুই ভাবছে না। আর তা একমাত্র ক্ষমতায় এলেই সম্ভব বলে মনে করেন তিনি। বলেন,”আশা করি ক্ষমতায় এলে মুসলিম সমাজকে আশ্বাস দিতে পারি যে, তাঁদের বাদ দিয়ে কিছু ভাবা হচ্ছে না। আমাদের বিশ্বাস ক্ষমতায় এলে একটা জায়গা তৈরি হবে। তারপর মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরা কাজ করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *