IPAC-ED : হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি? – Bengali News | IPAC Director Rishiraj Singh avoids appearance before ED
ইডির হাজিরা এড়ালেন আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিং। আজ সকাল ১১ টার মধ্যে ঋষিরাজকে দিল্লির সদর দফতরে সমন করেছিল ইডি। প্রসঙ্গত, ইডির তলবের বিরুদ্ধে প্রতীক জৈনের পাশাপাশি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঋষিরাজ সিংও। তামিলনাড়ুর নির্বাচনে ব্যস্ততার কারণ দেখিয়ে ইডি সমন খারিজ করার আবেদন করেছিলেন তিনি। প্রশ্ন তোলা হয়েছিল তদন্তের আইনি যৌক্তিকতা নিয়েও। ঋষিরাজের আইনজীবের দাবি ছিল, আইপ্যাক-এর আর্থিক বিষয়ের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ এবং স্ট্র্যাটেজিক কাজকর্ম দেখেন। তাঁর নামে কোনও ভুয়ো বিল বা হাওয়ালায় টাকা পাঠানোর প্রমাণও নেই। তাঁকে অকারণে এই তদন্তে টেনে আনা হচ্ছে।