প্রতি মাসে মোটা টাকার লেনদেন, কলকাতা পুলিশের ডিসির ছেলেকেও তলব ED-র - Bengali News | ED Summons Kolkata Police DC Shantanu Sinha Biswas's Son over Cash Transaction - 24 Ghanta Bangla News
Home

প্রতি মাসে মোটা টাকার লেনদেন, কলকাতা পুলিশের ডিসির ছেলেকেও তলব ED-র – Bengali News | ED Summons Kolkata Police DC Shantanu Sinha Biswas’s Son over Cash Transaction

Spread the love

ইডির নজরে এবার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডিসি-র পদে রয়েছেন। রবিবার সকালে শান্তনুর গোলপার্কের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২০ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি। জানা গিয়েছে, তার দুই ছেলেকেও তলব করা হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের পুত্র সায়ন্তন সিনহা বিশ্বাসের সঙ্গে ব্যারাকপুর এলাকার একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিমাসে মোটা অঙ্কের লেনদেন পাওয়া যায়। তার সূত্র ধরে তদন্তকারীরা সেই বিশ্ববিদ্যালয় পৌঁছন। কর্তৃপক্ষ দাবি করেছে, বেতন বাবদ ওই টাকা দেওয়া হত। কী বাবদ সেই টাকা দেওয়া হয়, তার খোঁজ করছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *