TMC Candidate Humayun Kabir: ‘চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে বাজাব’, ডোমকলে হুঁশিয়ারি তৃণমূলের হুমায়ুনের – Bengali News | TMC Candidate Humayun Kabir Sparks Row with Controversial Threat Against Opposition Workers in Domkal
তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরImage Credit: TV9 Bangla
ডোমকল: ভোটের প্রচারে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে। তৃণমূলের সভা থেকে বিরোধী কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। শনিবার এক কর্মীসভায় প্রার্থী হুমায়ুন কবির বলেন, বিরোধী লোকজন যদি আমাদের কর্মীদের কিছু বলে বা মারে তাহলে আপনারা মারবেন না। আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি গিয়ে এমন মার মারবো। ওর পেছনের চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে ওর বাড়ির সামনে বাজিয়ে আসবো। ডোমকল টাউন এবং ব্লক যুব কংগ্রেসের ডাকে নির্বাচনী সভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর।
এমন উচিত শিক্ষা দেব যে তখন ভাববে কী জাঁতাকলে পড়েছি।
তার এই মন্তব্যের পর উপস্থিত তৃণমূল কর্মীরা তাকে হাততালি দিয়ে উৎসাহিত করেন। যদিও হুমায়ুন কবিরের এমন মন্তব্য করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। একজন প্রার্থী হয়ে কিভাবে তিনি বিরোধী শিবিরের কর্মীদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। হুমায়ুন কবিরের এমন মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।