Domkal TMC party office: ডোমকলে তৃণমূলের আরও একটি অফিস 'দখল' বামেদের, কী বললেন সিপিএম প্রার্থী? - Bengali News | Another TMC office ‘captured’ by the Left in Domkal, what does the CPIM candidate say? - 24 Ghanta Bangla News
Home

Domkal TMC party office: ডোমকলে তৃণমূলের আরও একটি অফিস ‘দখল’ বামেদের, কী বললেন সিপিএম প্রার্থী? – Bengali News | Another TMC office ‘captured’ by the Left in Domkal, what does the CPIM candidate say?

ডোমকলে ফের তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানImage Credit: TV9 Bangla

ডোমকল: ২৪ ঘণ্টা কাটেনি। ফের ডোমকলে শাসকদলের বড় ধাক্কা। গতকালের পর শনিবার আরও একটি তৃণমূলের পার্টি অফিস দখল নিল সিপিআইএম। শুধু দখলই নয়, ডোমকল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ৫০০ পরিবার একযোগে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দেন। আর তাতেই রাজনৈতিক সমীকরণে তোলপাড় পড়ে গিয়েছে।

শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় ভাতশালা এলাকায় পৌঁছান সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী-সমর্থকেরা। চোখের সামনে দলবদলের ঢেউ—তৃণমূলের পতাকা নামিয়ে হাতে উঠে আসে লাল ঝান্ডা। যোগদানের পরই মিষ্টিমুখ, আর তারপর ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয় শক্তি প্রদর্শনের মিছিল ও জনসংযোগ।
যোগদানকারীদের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ ও একাধিক অভিযোগেই তাঁরা শাসকদল ছেড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *