ভোটারকে টুকরো টুকরো করে কেটে খুন, ধৃত BLO, কারণ খুঁজছে পুলিশ – Bengali News | A youth killed in Baduria, BLO arrested
হাড়হিম ঘটনা উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। এসআইআর সংক্রান্ত নথির জন্য ডেকে এক যুবককে খুনের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এক বিএলও-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। মৃত যুবকের নাম নাসির আলি (৩৬)। ধৃত বিএলও-র নাম রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু। গত ৯ ফেব্রুয়ারি সন্ধে থেকে নিখোঁজ ছিলেন নাসির। তাঁর পরিবার জানিয়েছে, ওই দিন সন্ধেয় নাসিরের কাছে একটি ফোন আসে। বলা হয়, এসআইআর সংক্রান্ত কারণে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে এখনই দেখা করতে হবে। যিনি ফোন করেছিলেন, তিনি নিজেকে এইআরও বলে পরিচয় দেন। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান নাসির। আর ফেরেননি। ধৃত বিএলও-কে জিজ্ঞাসাবাদের পর বাদুড়িয়ার বিভিন্ন ব্রিজের তলা এবং খালে তল্লাশি চালায় পুলিশ। আর সেই তল্লাশি চালাতে গিয়েই চমকে যায় পুলিশ। খাল থেকে তিনটি প্যাকেটে নাসিরের দেহাংশ উদ্ধার হয়। কেন যুবককে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।