Ban on the sale of alcohol: রাত ৯টা থেকেই বন্ধ হয়ে গেল মদ বিক্রি, কোন কোন জেলায় জেনে নিন - Bengali News | State Excise Department announced a ban on the sale of alcohol starting from 9 PM of April 19 for assembly election - 24 Ghanta Bangla News
Home

Ban on the sale of alcohol: রাত ৯টা থেকেই বন্ধ হয়ে গেল মদ বিক্রি, কোন কোন জেলায় জেনে নিন – Bengali News | State Excise Department announced a ban on the sale of alcohol starting from 9 PM of April 19 for assembly election

কলকাতা ও দার্জিলিং: মাঝে আরও তিন দিন। তারপর বাংলায় প্রথম দফার নির্বাচন। আর সেই প্রথম দফা নির্বাচনের আগে রবিবার আচমকা মদ বিক্রিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ রাজ্যের আবগারি দফতরের। বাংলায় প্রথম দফায় যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে এদিন রাত ৯টা থেকে মদ বিক্রি নিষিদ্ধি করে দিল আবগারি দফতর। হঠাৎ করে কার্যত প্রথম দফা নির্বাচনের চার দিন আগে মদ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিন রাজ্য আবগারি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম দফায় যেসব জেলায় ভোট আছে, সেখানে এদিন রাত ৯টা থেকে বার, মদের দোকান বন্ধ রাখতে হবে। এর আগে জানানো হয়েছিল, আগামী ২১ এপ্রিল থেকে মদের দোকান বন্ধ রাখতে হবে। কিন্তু এদিন রাতেই হঠাৎ করেই এই নির্দেশিকা আসে রাজ্য আবগারি দফতর থেকে। হঠাৎ সময় কেন এতটা এগিয়ে আনা হল, মদের দোকানদাররা বুঝতে পারছেন না। কিন্তু, আবগারি দফতরের নির্দেশ মেনে দোকান বন্ধ রাখার কথা জানালেন তাঁরা।

প্রথম দফায় কোন কোন জেলায় ভোটগ্রহণ হচ্ছে?

রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের সব জেলায় ভোট হচ্ছে। অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভোট হচ্ছে। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। অর্থাৎ প্রথম দফায় মোট ১৬টি জেলায় ভোটগ্রহণ হচ্ছে। এই ১৬টি জেলাতেই এদিন রাত ৯টা থেকে মদ বিক্রি নিষিদ্ধ করল রাজ্য আবগারি দফতর।

প্রসঙ্গত, বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে। রাজ্যের আবগারি দফতরের এই সিদ্ধান্ত তারই অঙ্গ কি না, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *