রেটিং একেবারে তলানিতে! কোন-কোন বাংলা ধারাবাহিকে 'না' দর্শকদের - Bengali News | Which tv serials have ratings that have hit rock bottom - 24 Ghanta Bangla News
Home

রেটিং একেবারে তলানিতে! কোন-কোন বাংলা ধারাবাহিকে ‘না’ দর্শকদের – Bengali News | Which tv serials have ratings that have hit rock bottom

Spread the love

বাংলা ধারাবাহিকের রেটিংয়ে সামগ্রিক পতন ঘটল। বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে সাম্প্রতিক সময়ে বেঙ্গল টপার ধারাবাহিক ‘পরিণীতা’ পেয়েছে ৫.৬ রেটিং। কিন্তু বেশ কিছু ধারাবাহিকের রেটিং একেবারে তলানিতে। বাংলায় বছর দেড়েক আগেও ৮ থেকে ১০ রেটিং পেত দর্শকের পছন্দের ধারাবাহিক। কিন্তু এখন বেঙ্গল টপার-এর রেটিং ৬-এর নীচে।

বেশ কিছু ধারাবাহিকের রেটিং চলে গিয়েছে ৪-এর নীচে। সেসব ধারাবাহিক থেকে যে মন উঠে যেতে শুরু করেছেন দর্শকদের, তা বুঝে নিতে অসুবিধা হয় না। ‘কম্পাস’-এর রেটিং ৩.৪। ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের শেষ সপ্তাহের রেটিং ছিল ২.২। এটা যে দর্শকরা দেখতে চাইছিলেন না, তা স্পষ্ট। চ্যানেল তা বুঝে নেওয়ার পর ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের এক বছর হয়ে গিয়েছে। সন্ধে সাড়ে ছ’টায় সময়েই এই ধারাবাহিকের রেটিং ৩.৫। এবার স্লট পরিবর্তন করে ধারাবাহিকটিকে নিয়ে আসা হয়েছে সাড়ে পাঁচটায়। তাই রেটিং আরও পড়বে, সেই আশঙ্কা থাকছে।

এদিকে নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’-র রেটিং থমকেছে মাত্র ২-তে। ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকের রেটিং বরাবরই কম এসেছে। সন্ধে সাড়ে ন’টায় সেই ধারাবাহিকের রেটিং ৩.৬। এবার স্লট পরিবর্তন করে বিকেল সাড়ে পাঁচটায় নিয়ে আসা হচ্ছে ধারাবাহিককে। সেক্ষেত্রে রেটিং পড়ার আশঙ্কা থাকছে।

‘চিরসখা’ ধারাবাহিকের রেটিং ২.৫-এ নেমে গিয়েছিল। যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেটি। অন্য দিকে নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-র রেটিং ২.৫। ‘আনন্দী’ ধারাবাহিকের রেটিংও মাত্র ১.৮। চ্যানেলের সিদ্ধান্ত যাই হোক না কেন, সমাজ মাধ্যমে বাংলার দুই নামী বিনোদন চ্যানেল মিলিয়ে অন্তত ছ’ টি ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *