DA Hike: সুখবর! ভোটের মুখে ডিএ বাড়াল কেন্দ্র – Bengali News | Central Government hikes 2 percent DA
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ভোটের মুখে ফের ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার। ২ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আজ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পেনশনভোগীরাও একই হারে ডিএ পাবেন। অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার মধ্যেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।
ডিএ আরও ২ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগে ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। ডিএ বা মহার্ঘ ভাতা বছরে দু’বার সংশোধন করা হয়। একবার জানুয়ারিতে এবং আরেকবার জুলাইতে। শেষবার ডিএ বাড়ানো হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। সেইসময় ৩ শতাংশ ডিএ বাড়িয়ে ৫৫ থেকে ৫৮ শতাংশ করা হয়েছিল। এবার অবশ্য তুলনামূলক কম হারে ডিএ বাড়ানো হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।