Bigg Boss Bangla: ‘সায়ক কেমন বেড পার্টনার?’ রাজবীরকে বিস্ফোরক প্রশ্ন নন্দিনীর! বিগ বসের ফের হইচই | Bigg boss bangla nandini asks rajveer about sayak bed partner
নিত্যদিনের ড্রামা, ঝগড়া আর জটিল কূটনৈতিক চালে উত্তপ্ত ‘বিগ বস বাংলা’র অন্দরমহল। গত সপ্তাহে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে রাজবীর দে পা রাখার পর থেকেই বদলে গিয়েছে ঘরের পুরো সমীকরণ। একদিকে জয়িতা, নন্দিনী ও সৃজলার সঙ্গে তাঁর মিষ্টি প্রেম-প্রেম খেলা, অন্যদিকে একের পর এক চমকপ্রদ গেমপ্ল্যান— রাজবীরের চালে এখন রীতিমতো তটস্থ পুরো ঘর। তবে সব নাটকীয়তাকে ছাপিয়ে এবার সায়ক ও রাজবীরের নতুন বন্ধুত্ব নিয়ে শুরু হল তীব্র চর্চা।
কয়েক দিন আগেই সায়কের দলকে ‘চাঙ্গি মুঙ্গি’ বলে কটাক্ষ করেছিলেন রাজবীর। তা নিয়ে দু’জনের মধ্যে রক্তচক্ষু ও তুলকালাম ঝগড়াও দেখেছেন দর্শকরা। তবে সেই তিক্ততা ভুলতে যে বেশি দিন লাগল না, তা স্পষ্ট হল সম্প্রতি। দেখা গেল, তুমুল ঝগড়ার অতীত ভুলে রাজবীর ও সায়ক একই খাটে, একই কম্বলের নিচে রাত কাটাচ্ছেন!
দুই প্রতিপক্ষকে হঠাৎ এত ঘনিষ্ঠ হতে দেখে অবাক বাকি প্রতিযোগীরাও। তবে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি ঘরের আরেক চর্চিত সদস্য নন্দিনী। সায়কের সঙ্গে রাজবীরের এই নতুন সমীকরণ টানতেই সরাসরি রাজবীরকে প্রশ্ন করে বসেন— “সায়ক কেমন বেড পার্টনার?”
হঠাৎ এমন চাঁচাছোলা ও বোল্ড প্রশ্ন শুনেও একেবারেই দমে যাননি রাজবীর। নন্দিনীর প্রশ্ন এড়িয়ে না গিয়ে হাসিমুখেই হালকা চালে উত্তর দেন, “ও তো শুলেই ঘুমিয়ে পড়ে! আমি কী আর দেখব যে কেমন বেড পার্টনার?”
রাজবীরের এই জবাবে যেমন হাসির রোল উঠেছে, তেমনই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। আপাতত ‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীরের রাজত্ব আর এই নতুন রসায়ন চেটেপুটে উপভোগ করছেন দর্শকরা।