Eden Gardens: পিচ-বিতর্কের জের? ইডেনে রাহানেদের ম্যাচে নো-এন্ট্রি হর্ষ-সাইমনের! - Bengali News | BCCI Urged from CAB To No Let Harsha Bhogle and Simon Doull Duo Commentator At Eden Gardens as per Report - 24 Ghanta Bangla News
Home

Eden Gardens: পিচ-বিতর্কের জের? ইডেনে রাহানেদের ম্যাচে নো-এন্ট্রি হর্ষ-সাইমনের! – Bengali News | BCCI Urged from CAB To No Let Harsha Bhogle and Simon Doull Duo Commentator At Eden Gardens as per Report

Spread the love

পিচ-বিতর্কের জের? ইডেনে রাহানেদের ম্যাচে নো-এন্ট্রি হর্ষ-সাইমনের!Image Credit source: X

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে সোম-রাতে আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। সিএবি চাইছে এই ম্যাচে এবং চলতি আইপিএলে ইডেন গার্ডন্সে (Eden Gardens) যে ম্যাচগুলি বাকি রয়েছে, তাতে যেন ধারাভাষ্য না দেন হর্ষ ভোগলে ও সাইমন ডুল। এই প্রসঙ্গে সদুত্তর পেতে বোর্ডকে চিঠি পাঠিয়েছে সিএবি (CAB)। বাইশ গজে এমনটা আগে হয়তো কখনও দেখা যায়নি।

RevSportz এর রিপোর্ট অনুযায়ী, ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে বিতর্কের কারণেই সিএবি এমন আবেদন করেছে। আসলে এর আগে বারবার আইপিএলে ইডেনের পিচ নিয় চর্চা হয়েছে। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে পিচ নিয়ে টালবাহানা চলছিল, সেই প্রসঙ্গ উল্লেখ করে হর্ষ ভোগলে ও সাইমন ডুল প্রায় একইরকম সুরে জানিয়েছিলেন, কেকেআরের পছন্দমতো পিচ ইডেনে না হলে, নাইটদের হোম গ্রাউন্ড বদলে ফেলা দরকার। তাঁদের এই বক্তব্য মোটেও ভালোভাবে নেয়বি সিএবি, তাই কড়া পদক্ষেপ নিতে চাইছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *