Tatkal Ticket Booking Crash: টাকা কেটে নেওয়ার পরই স্ক্রিন সাদা! তৎকাল টিকিট কি কাটা যাচ্ছে না? - Bengali News | IRCTC Tatkal Ticket Booking Crash: Money Deducted but No Ticket? Users Report Major Glitch - 24 Ghanta Bangla News
Home

Tatkal Ticket Booking Crash: টাকা কেটে নেওয়ার পরই স্ক্রিন সাদা! তৎকাল টিকিট কি কাটা যাচ্ছে না? – Bengali News | IRCTC Tatkal Ticket Booking Crash: Money Deducted but No Ticket? Users Report Major Glitch

তৎকাল বুকিংয়ে চরম ভোগান্তি।Image Credit: X

নয়া দিল্লি: হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান হলে বা হঠাৎ কোনও দরকারে ট্রেনে সফর করতে হলে ভরসা তখন তৎকাল টিকিট (Tatkal Ticket)। ভারতীয় রেলওয়ে(Indian Railways)-র এই টিকিটিং সিস্টেম যাত্রার আগেরদিন খোলে এবং আসন সংখ্যাও সীমিত থাকে। ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নীতিতেই টিকিট পাওয়া যায়। তৎকাল টিকিটের সবথেকে বড় সুবিধা হল, এতে একমাত্র কনফার্ম টিকিটই পাওয়া যায়। তবে এবার তৎকালের টিকিট কাটতে গিয়েই কালঘাম ছুটছে সাধারণ যাত্রীদের। অভিযোগ, অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ে চরম সমস্যা হচ্ছে। অনেকেই হাজার চেষ্টা করেও টিকিট বুক করতে পারছেন না।

সকাল ১০টা থেকে তৎকালের এসি টিকিট বুকিং এবং ১১টা থেকে নন-এসি টিকিট বুকিং শুরু হয়। স্বাভাবিকভাবেই এই সময়ে সকল যাত্রীরা, যারা পরেরদিনই যাত্রা করবেন, তারা টিকিট কাটার চেষ্টা করেন। তবে সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেকেই বুকিং করতে পারছেন না।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ-

যাত্রীদের অভিযোগ, তৎকাল টিকিট বুক করতে গেলে প্রতিটি ধাপে দীর্ঘ সময় ধরে বাফারিং হচ্ছে। হঠাৎ অ্যাপ ও ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাচ্ছে। এমনকী, টিকিট কনফার্ম না হলেও টাকা কেটে যাওয়ার মতো সমস্যার মুখে পড়তে হয়েছে অনেককে।

কেউ আবার তৎকাল টিকিট বুক করার জন্য ওয়েবসাইট বা অ্যাপ খুললেই নট ফাউন্ড (Not Found) মেসেজ দেখাচ্ছে। তার কয়েক মিনিটের মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে দেখাচ্ছে। এক্স হ্যান্ডেলে বিগত কয়েকদিন ধরেই যাত্রীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ উগরে দিয়েছেন।

IRCTC-র প্রতিক্রিয়া-

অভিযোগের বন্যা বইতে শুরু করার পরই আইআরসিটিসি (IRCTC) জানিয়েছে  এটা “সাময়িক সমস্যা”।  ব্যবহারকারীদের লগ-আউট করে ফের লগ-ইন করা, অ্যাপের ক্যাশে ক্লিয়ার করা, অ্যাপ রিইনস্টল করা, ওয়াই-ফাই ও মোবাইল ডেটার মধ্যে বদল করে চেষ্টা করতে এবং অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যাত্রীদের অনেকেরই দাবি, আধার ভেরিফিকেশনের মতো প্রক্রিয়া যোগ করেও তৎকাল বুকিংয়ে  সক্রিয় দালাল চক্র আটকানো যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *