PM Narendra Modi:'বিরোধীরা ভুল করেছে, ফল ভুগতেই হবে', কড়া বার্তা মোদীর - Bengali News | PM Narendra Modi slams Opposition over women reservation bill - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi:’বিরোধীরা ভুল করেছে, ফল ভুগতেই হবে’, কড়া বার্তা মোদীর – Bengali News | PM Narendra Modi slams Opposition over women reservation bill

Spread the love

নয়াদিল্লি: বাকি মাত্র আর কিছুক্ষণ। তারপর আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, দেশের মহিলাদের কোনও বার্তা দিতে পারেন তিনি। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল(সংশোধনী) ফেল হওয়ার পর, সেই বিষয়ে প্রথমবার কিছু বলতে পারেন প্রধানমন্ত্রী। তবে, তার আগেই এই ইস্যুতে আজ মন্ত্রিসভার বৈঠকে একাধিক বার্তা দিয়েছেন মোদী। সূত্রের খবর, বিরোধীদের এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,”বিরোধীরা ভুল করেছে, ফল ভুগতেই হবে।”

মন্ত্রিসভার বৈঠকে মোদীর বার্তা

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করার আগেই প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন, এই বিলটা গোটা দেশের জন্য মঙ্গল। কিন্তু যাঁরা বাধা দেবেন, কারও জন্য যদি এই বিল পাশ না হয়, তাহলে দেশের মহিলারা কোনওভাবেই তাঁকে বা তাঁদের ক্ষমা করবে না। এরপর আজ মন্ত্রিসভার বৈঠকে আরও একবার বিরোধীদের তোপ দেগেছেন মোদী। সূত্রের খবর, বৈঠকে মোদী বলেছেন, ” বিরোধীরা ভুল করেছে, ফল ভুগতেই হবে। দেশের মহিলাদের আশাহত করেছে বিরোধীরা। মহিলাদের কাছে জবাবদিহি করতে হবে বিরোধীদের। দেশের প্রতিটি জেলায়, প্রতিটা গ্রামে, প্রতিটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে।” আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে সেই বার্তাই দিতে পারেন নরেন্দ্র মোদী।

বিজেপির প্রতিবাদ

গতকাল, ১৭ এপ্রিল লোকসভায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মহিলা আসন সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ হয়নি। তবে এরপরই এনডিএ সংসদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বিল নিয়েই বিরোধী দলগুলির বিরুদ্ধে প্রচারে নামছে বিজেপি। এটাই এখন বিজেপির স্ট্র্যাটেজি। এদিকে এই বিল ফেল ইস্যুতে উত্তাল দিল্লি। রাহুল গান্ধীর বাসভবনের সামনে বিক্ষোভ বিজেপির। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন তাঁরা। তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

ইন্ডিয়া জোটের স্ট্র্যাটেজি

এদিকে, বিজেপির স্ট্র্যাটেজির পাল্টা প্রচার করবে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিও। এদিন ইন্ডিয়া জোটেক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ২০২৩ এর মতো মহিলা সংরক্ষণ বিলকে ফিরিয়ে আনার দাবি জানাবেন। একইসঙ্গে লোকসভার ৫৪৩ আসনের উপর ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ লাগু করা নিয়েও দাবি তোলা হবে। একইসঙ্গে সোমবার ফের সংসদের অধিবেশন ডেকে পুরনো বিলকে আনার চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছেন বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *