Kolkata Naka Checking Cash Recovery: হাওড়ার পর এবার বালিগঞ্জ! নাকা তল্লাশিতে উদ্ধার ২৫ লাখ - Bengali News | Ballygunge Cash Seizure, 25 Lakh Recovered During Naka Checking After 72 Lakh Howrah Bust - 24 Ghanta Bangla News
Home

Kolkata Naka Checking Cash Recovery: হাওড়ার পর এবার বালিগঞ্জ! নাকা তল্লাশিতে উদ্ধার ২৫ লাখ – Bengali News | Ballygunge Cash Seizure, 25 Lakh Recovered During Naka Checking After 72 Lakh Howrah Bust

Spread the love

দিকে দিকে চলছে তল্লাশি Image Credit: Social Media

কলকাতা: ভোটের আবহে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গোটা রাজ্যজুড়েই। বৈধ আর্থিক লেনদেন রুখতে নাকা তল্লাশি বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষ করে কালো টাকার ব্যবহার, ভোট প্রক্রিয়ায় অর্থের প্রভাব রুখতে তৎপর প্রশাসন। সম্প্রতি কলকাতা ও হাওড়ায় পরপর দুটি বড় অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার। সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা এলাকায় নাকা তল্লাশির সময় বড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশন। 

আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করে তল্লাশি চালাতেই তার ভেতর থেকে প্রায় ২৫ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত আয়কর দফতরের আধিকারিকদের খবর দেওয়া। খবর পেয়েই দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে এই বিপুল অর্থের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন বলে জানা যাচ্ছে। 

অন্যদিকে, কয়েকদিন আগেই হাওড়া স্টেশনের কাছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) অভিযানে ৭২ লক্ষ টাকার বেশি নগদসহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের কর্মীরা রেল ইয়ার্ডের বেনারস ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই সাফল্য পান। ধৃতদের নাম আশীষ শেঠ ও সুমিত ভার্মা, যারা উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাঁদের আটক করা হয় বলে খবর। তাঁদের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। এই দুটি পৃথক অভিযানে উদ্ধার হওয়া অর্থের মোট পরিমাণ প্রায় ৯৭ লক্ষ টাকারও বেশি। তাতেই বেড়েছে চাপানউতোর। দিকে দিকে এই অর্থ পাচারের পিছনে অন্য কোনো বড় চক্র কাজ করছে কি না বা এই টাকা নির্বাচনে কোনও বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *