EXCLUSIVE Mamata Banerjee: ‘SIR-এর পরই এবার NRC’, ভোটের মুখেই বিস্ফোরক দাবি মমতার – Bengali News | Mamata Banerjee Calls SIR ‘First Step to NRC’ in Exclusive Interview Ahead of Bengal Polls
TV9 বাংলায় এক্সক্লুসিভ মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
কলকাতা: ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাজ্যে SIR-এর পরই NRC আসবে।
SIR-এর আড়ালে NRC-র ছক
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি পরিকল্পনা করে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। তিনি অসমের এনআরসি-র উদাহরণ টেনে বলেন, সেখানে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, যার মধ্যে ১৩ লক্ষই ছিল হিন্দু এবং ৬ লক্ষ মুসলিম। তাঁর মতে, এবার ডিলিমিটেশনের পর সরাসরি এনআরসি চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। মমতা বলেন, “২০০২ সালে যখন শেষ SIR হয়, তখন প্রায় ৪০ লক্ষ নতুন ভোটারের নাম উঠেছিল। এবার নাকি ৬ লক্ষ আবেদন করেছে, তাতেও মাত্র দেড় লক্ষ নতুন ভোটারের নাম উঠেছে। উঠতেই দেয়নি। কেটে দিয়েছে সব।” এই কথার রেশ টেনেই তিনি বলেন, “বিজেপির পরিকল্পনা ভোটারদের নাম বাদ দেওয়া। এরপরই আসবে NRC।”
এনআরসি (NRC) এবং সিএএ (CAA) ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আপসহীন। রাজপথে নেমে একের পর এক পদযাত্রা করেছেন এবং স্লোগান তুলেছিলেন, ‘নো এনআরসি, নো সিএএ’। মমতা বারবার স্পষ্ট করেছেন যে, ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের প্রক্রিয়া তিনি মানবেন না। বিধানসভায় প্রস্তাব পাস করে তিনি ঘোষণা করেছিলেন যে, তাঁর অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না এবং কোনো সরকারি আধিকারিক এনআরসি প্রক্রিয়ায় অংশ নেবেন না।
বহিরাগত তত্ত্ব ও রেলের ভূমিকা
মুখ্যমন্ত্রী বিস্ফোরক দাবি করে বলেন যে, বিহার নির্বাচনের ধাঁচেই এবার বাংলায় ভোটের আগে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “বিজেপি কোটি কোটি টাকা এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে।” তাঁর দাবি, ট্রেনেই বহিরাগতদের রাজ্যে নিয়ে আসা হচ্ছে। এই প্রক্রিয়ায় রেলওয়ের ভূমিকা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং অভিযোগ করেন যে বাংলার ভূমিপুত্রদের নাম বাদ দিয়ে বাইরে থেকে লোক এনে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে।
TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা বলেন, “বিজেপি পারে না এমন কোনো কাজ নেই। বাংলার মানুষের নাম বাদ দিয়ে বাইরের লোকেদের নিয়ে এসে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।”
মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকার ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে। বিরোধীরা