টিকিট দেয়নি তৃণমূল, ঘাসফুল শিবির ছেড়েই বিস্ফোরক বিদায়ী বিধায়ক – Bengali News | Outgoing MLA of Jalangi Abdur Razzak quits TMC
প্রথম দফার নির্বাচনের আর এক সপ্তাহ বাকি। তার আগে তৃণমূলে ভাঙন। সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাড়লেন জলঙ্গি বিধানসভার বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক। শুধু তৃণমূল ছাড়াই নয়, দল ছেড়েই বিস্ফোরক মন্তব্য করলেন বিদায়ী বিধায়ক। তাঁর দাবি, জলঙ্গি, ডোমকল ও রানিনগর, তিন বিধানসভা আসনেই হারবে তৃণমূল। আর এই পরাজয়ের কারণ তৃণমূলের বেশ কিছু নেতা ও আই-প্যাক। বেশ কিছুদিন আগে জলঙ্গিতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বলেছিলেন, অনেক অভিযোগের কারণে জলঙ্গিতে প্রার্থী করা হয়েছে বেলডাঙার ছেলে বাবরকে। যদিও এই কথার পরিপ্রেক্ষিতে দিন দুয়েক পরেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বিদায়ী বিধায়ক। আর এবার সরাসরি তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা জানিয়ে দিলেন আব্দুর রাজ্জাক।