West Bengal Election 2026 Live: তৃণমূল ছাড়লেন জলঙ্গি বিধানসভার বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক - Bengali News | West Bengal Assembly Elections 2026 News Live Bangla MLA Vidhan Sabha Polls Political News Today 16 April 2026 Latest Updates in Bengali - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 Live: তৃণমূল ছাড়লেন জলঙ্গি বিধানসভার বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক – Bengali News | West Bengal Assembly Elections 2026 News Live Bangla MLA Vidhan Sabha Polls Political News Today 16 April 2026 Latest Updates in Bengali

Spread the love

Live Assembly Election 2026 News Updates in Bengali: ভোট আসতেই এই দল থেকে ওই দলে ঝাঁপাঝাঁপি অব্যাহত। কেউ যাচ্ছেন বিজেপিতে আর কেউ যাচ্ছেন তৃণমূলে। আর কত দলবদল হয় নজর থাকবে সেইদিকে

অপরদিকে, হাতে আর বেশিদিন নেই। তাই সব রাজনৈতিক দলের প্রার্থীরাই নিজেদের মতো করে লড়াই করছেন। প্রচারে জোর দিচ্ছেন। কে কেমন করে প্রচার সারেন আজ নজর থাকবে সেই দিকে।

এছাড়া বাংলায় নিজেদের শাসন আরও একবার সুনিশ্চিত করতে ভোটের আগে প্রচারে ঝাঁপিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আঝ তিনি উত্তরবঙ্গের মাথাভাঙা, আলিপুরদুয়ার ও দিনহাটায় ধারাবাহিক জনসভা করবেন। এদিকে, উত্তরবঙ্গে গতকালই সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জলপাইগুড়ি থেকে তিনি সরকার পাল্টানোর ডাক দিয়েছিলেন।

অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের গোপীবল্লভপুর ও কাঁথিতে সভা করবেন। পাশাপাশি, নোয়াপাড়ায় একটি রোড শো-তেও অংশ নেবেন তিনি। ফলে, আজ দিনভর নজর থাকবে বাংলার কোথায় কী হচ্ছে সেদিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *